কুমারগ্রাম: গচিমারিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ
খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গচিমারি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। রবিবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি সুবিমল বর্মনের নেতৃত্বে পুলিশ গচিমারি গ্রামে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামে। অভিযানে ৯টি গাঁজা গাছ তুলে ফেলা হয় এবং সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, প্রত্যন্ত বিভিন্ন গ্রামে এক শ্রেণির মানুষ গাঁজা চাষের প্রতি ঝুঁকছেন।