ঝাড়গ্রাম: ধবাধোবনী গ্রামে গরু চরানোর সময় বজ্রপাতে মৃত্যু গরু ও ব্যক্তির
ফাঁকা জমিতে গরু চরানোর সময় বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তি ও একটি গরুর। মৃত ব্যক্তির নাম নির্মল মাহাতো (৫৮)। বাড়ি ঝাড়গ্রাম থানার সাপধরা গ্রাম পঞ্চায়েতের ধবাধোবনী গ্রামে। শনিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গ্রাম সংলগ্ন ফাঁকা জমিতে নিজের গোয়ালের ১৫টি গরুকে নিয়ে চরাতে গিয়েছিলেন ওই ব্যক্তি। দুপুরে হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয়।