আচমকা নিখোঁজ হয়ে গেল মানসিক ভারসাম্যহীন এক কিশোরী। বয়স ১৩ বছর। ঘটনাটি দেগঙ্গা ব্লকের একটি গ্রামের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করেছে কিশোরীর পরিবার। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। পরিবারের দাবি কিশোরী মানসিক ভারসাম্যহীন। রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সমস্ত জায়গায় খোঁজখবর নিও তার কোন হদিস না পাওয়ায় শেষে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকজন।