দেগঙ্গা ব্লকের সহায় শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতে যুব সাথী প্রকল্পের সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি। সোমবার বেলা তিনটে নাগাদ যুব সাথী প্রকল্পের সহায়তা ক্যাম্প পরিদর্শন করতে যান তিনি। রবিবার থেকে শুরু হয়েছে যুব সাথী প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার কাজ। সোমবার প্রচুর যুবক আবেদনপত্র জমা দেয়ার জন্য সহায় কুমারপুর গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন। এদিন যুব সাথী আবেদন করতে আসা যুবকদের সাথে কথা বলেন মফিদুল। পাশাপাশি