বারবিশা হাইস্কুলের ৭৫তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান আগামী বছরের ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। ওই অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার স্কুলে প্রস্তুতি সভা হল। সভা থেকে ৭৫তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিকচন্দ্র সাহা ও ব্রজগোপাল সাহাকে। যুগ্ম কোষাধ্যক্ষ করা হয়েছে মানসকুমার সাহা ও বিদ্যুৎ সরকারকে।