পুরুলিয়া ১: তালা ভেঙে মিষ্টির দোকানে চুরি, উধাও ক্যাশ কাউন্টার! প্রায় ২৫ হাজার টাকা চুরির অভিযোগ
ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। সোমবার গভীর রাতে একটি মিষ্টির দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে মালিকের। দোকানটি পুরুলিয়ার মিষ্টি মহল এলাকায় অবস্থিত। দোকান মালিকের দাবি, দোকানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর দোকানের ক্যাশ কাউন্টারটি নিয়ে চম্পট দেয় তারা। পাশাপাশি বেশ কিছু মিষ্টিও চুরি হয়েছে বলে অভিযোগ। মালিকের দাবি, ক্যাশ কাউন্টারে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা রা