বলরামপুর: বলরামপুর-বাঘমুণ্ডি সীমান্তে বুনো হাতির দাপাদাপি: ফসলের ক্ষতির আশঙ্কায় আতঙ্ক, নজরদারিতে বনদপ্তর
বলরামপুর,বাঘমুন্ডি এবং ঝাড়খণ্ড সীমান্তে এলাকার ডাভা, সারিডি,বান্দু,খুদুডি এলাকায় কয়েকটি বুনো হাতি দাপিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার বিকালে ওই দলের একটি হাতিকে ডাভা গ্রাম সংলগ্ন এলাকায় দেখা গেছে। সাধারণ মানুষের চাষের ফসল বা অন্য কোনভাবে যাতে ক্ষতি না হয় সে বিষয়টি নিয়ে তৎপর রয়েছে বলরামপুর বনদপ্তর এর কর্মী এবং হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলা পার্টি।