আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাকি টাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয়। আজ বিকেল ৪টে নাগাদ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এই সভাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সভায় বিধায়ক ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি কর্মীদের নির্বাচনী রণকৌশল নিয়ে বিশেষ বার্তা দেন। মাতৃভাষা রক্ষার শপ