হেমতাবাদ: হেমতাবাদের নাবালিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, ধৃত যুবক
হেমতাবাদে এক নাবালিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম আব্দুল সালাম ২০, বাড়ি হেমতাবাদ ব্লকের শেখপুড়া এলাকায়। শুক্রবার ধৃত যুবককে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মাসের ২৯তারিখ গোয়ালপাড়া এলাকার তেজপাতা বাগান থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর হেমতাবাদ থানায় ধৃত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা।