বাসন্তী হাইস্কুলে 'স্বয়ংসিদ্ধা' সচেতনতা শিবির, ৩০ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ
বাসন্তী: কিশোর-কিশোরীদের নিরাপদ ও আত্মনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে বাসন্তী থানার উদ্যোগে বাসন্তী হাইস্কুলে আয়োজিত হল 'স্বয়ংসিদ্ধা' বিষয়ক সচেতনতা শিবির।
শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী উৎসাহের সঙ্গে অংশ নেয়।
শিবিরে বাসন্তী থানার পুলিশ আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার সুরক্ষা, আত্মনির্ভর হয়ে ওঠা এবং মানব পাচার প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি মেয়েদের আত্মরক্ষা ও নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়।
শুধু বক্তৃতা নয়, ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ও করেন পুলিশ আধিকারিকরা। তাঁরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা মন দিয়ে শোনেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে উপস্থিত স্কুল কর্তৃপক্ষ বলেন, _"এই ধরনের শিবির ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ায়। পুলিশের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে ওরা অনেক বিষয়ে ভয় কাটিয়ে উঠতে পারবে।"_
বাসন্তী থানার পক্ষ থেকে জানানো হয়, 'স্বয়ংসিদ্ধা' প্রকল্পের মূল লক্ষ্যই হল মেয়েদের আত্মবিশ্বাসী, সচেতন ও স্বনির্ভর করে তোলা। এই শিবিরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হল।
#basantithana #South24Parganas