বলরামপুর: দেওলি স্কুল এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, জখম আরো এক
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো বলরামপুর থানার দেউলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর ।গুরুতর জখম হয়েছে অপর বাইকে থাকা এক যুবক।মৃতের নাম মালিরাম পরামানিক(৬৪)। দুর্ঘটনায় জখম যুবকের নাম উজ্জ্বল কুমার। দুজনেরই বাড়ি বলরামপুর থানার দেউলি গ্রামে।