বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকাথেকে বনদপ্তরের জায়গাথেকে মাটি বিক্রির অভিযোগ উঠেআসছে।
বগাফা বনদপ্তরের অধীনে কলসী দাগাইছড়ায় বনদপ্তরের জায়গাথেকে মাটি বিক্রির অভিযোগ উঠে এসেছিলো বর্তমানসময়ে দেখাযায় বগাফা বনদপ্তরের আধীনে বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় বনদপ্তরের জায়গাথেকে গাছপালা নষ্টকরে মাটি কেটে নিয়ে বিক্রি করছে কিছু সংখ্যক লোকজন । বিগতদিনে দক্ষিন জেলার বন আধিকারিকের বিরুদ্ধ নানান অভিযোগ উঠে আসছিলো। বর্তমান সময়ে শান্তির বাজার মহকুমার বন দপ্তরের আধিকারিক ও বগাফা ফরেষ্ট রেঞ্জারের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেআসছে। বগাফা বনদপ্তরের জায়গায় দোকানপাঠ নির্মান করে ব্যাবসা বানিজ্য করার পরেও বগাফা বনদপ্তর কোনোপ্রকার পদক্ষেপ গ্রহন করেননি। শান্তির বাজার জেলা হাসপাতালের সামনে সেন মেডিকল হল নামে একটি ঔষধ দোকান গড়েউঠেছে বনদপ্তরের জায়গাজুরে। বর্তমানসময়ে বনদপ্তরের জায়গায় পুর পরিষদের উদ্দ্যোগে ষ্টল নির্মান করাহয়েছে। বিগতদিনে বগাফা বনদপ্তরের আধিকারিকরা বনদস্যুদের সঙ্গ হাতমিলিয়ে অবৈধভাবে বালু পাচার ও গাছপালা ধ্বংসের অভিযোগ উঠে আসছিলো। বর্তমানসময়ে রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় বনদপ্তরের জায়গার মাটি বিক্রিকে কেন্দ্রকরে উঠছে নানান প্রশ্ন। কলসী দাগাইছরা এবং বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে লোকজনেরা মাটিকেটেনিয়ে ব্যাবসা বানিজ্যচালাচ্ছে। এইনিয়ে দপ্তরের কোনোপ্রকার ভূমিকা দেখাযায়নিয়ে প্রশ্ন করছে লোকজনেরা। বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় বনদপ্তরের মাটি কেটে নিয়েযাওয়ার ফলে থানা সংলগ্ন এলাকায় যাতায়তের রাস্তা নষ্ট হয়েপরছে। এতেকরে লোকজনদের যাতায়তে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। মাটির গাড়ীর চাপে রাস্তা ভেঙ্গেযায়। বর্ষাকালে এই রাস্তাদিয়ে যাতায়তে লোকজনদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহবে। তাই সকলে চাইছে প্রসাশন যেন এইসকল বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহনকরে।