পুরুলিয়া ১: রাঁচি রোডে মফস্বল থানার সাফল্য: ৫৭ টন অবৈধ কয়লাসহ গ্রেফতার ঝাড়খণ্ডের বাসিন্দা, পাঠানো হলো আদালতে
গত ১৪ আগস্ট রাতে রাঁচি রোডের রুদ্রা সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন প্রায় ৫৭ মেট্রিক টন অবৈধ কাঁচা কয়লা বোঝাই একটি লরি আটক করে পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রবীর মন্ডল। তিনি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে ওই রাতে রাঁচি রোডের রুদ্রা মোড়ে বিশেষ নাকা চেকিং অভিযান শুরু করে মফস্বল থানার পুলিশ।