Public App Logo
শ্রাবণ মাসের শেষ সোমবার বহরমপুর গঙ্গা ঘাটে আয়োজন করা হয়েছিল গঙ্গা আরতি । রাম সীতা সেবা মন্দিরে তরফ থেকে এই আরতের আয়োজন করা হয় , নাম যজ্ঞ পূজো পর্বণ যগ্য এবং শেষে গঙ্গা আরতির আয়োজন করা হয় । সনাতনী পরম্পরা কে বজায় রাখার জন্যই এই আয়োজন করা হয় বলে জানা গেছে রাম সীতা সেবা মন্দিরের তরফ থেকে । বেনারসে যেভাবে গঙ্গা আরতি হয় ঠিক সেই ভাবেই গঙ্গা রতি করা হয় । এই দিন বহরমপুরের গোরাবাজারের গঙ্গাঘাটে আরতি আয়োজন করা হয়েছিল । এই দিন সন্ধ্যে থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে। এবং পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষের সহযোগিতায় সুষ্ঠুভাবে গঙ্গা আরতি শেষ হয় । রাম সীতা সেবা মন্দিরে তরফ থেকে জানানো হয় ,প্রত্যেক বছরই এই আরতির আয়োজন করা হবে, গঙ্গা দেবীর আরাধ্যনায়, সকলের মঙ্গল কামনার জন্য... - Berhampore News