হাড়োয়া ব্লকের সদরপুর এলাকায় হাড়োয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রদর্শিত হল বাংলা ছায়াছবি 'লক্ষী এলো ঘরে'।শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে বিশেষ একটি বড় জায়ান্ট স্কিনের মাধ্যমে উক্ত সিনেমাটি প্রদর্শিত হয়।সিনেমাটি দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।সিনেমাটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী'কে।