কালিয়াগঞ্জের চুড়ান্ত ভোটার তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে বিডিও অফিসে দাবিপত্র পেশ করল সিপিএম। সোমবার দুপুরে, মহেন্দ্রগঞ্জ বাজার সিপিএম পার্টি অফিস থেকে লালঝাণ্ডা হাতে মিছিল শুরু হয়। সিপিএমের কালিয়াগঞ্জ উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক দ্বীগেন্দ্রনাথ রায় এবং শঙ্কর রায়ের নেতৃত্বে এই মিছিল বিডিও অফিসে যাবার আগেই হাসপাতাল মোড়ে আটকে দেয় পুলিশ।