হেমতাবাদে কলেজ স্থাপন, সাংস্কৃতিক মঞ্চ তৈরি সহ হেমতাবাদের সার্বিক বিকাশের জন্য নাগরিক কমিটি গঠন করে জোরালো হতে চলেছে আন্দোলন। তারি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদে। রবিবার হেমতাবাদের সমাসপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন মোক্তার আলী সর্দার, পীযুষ কুমার দাস সহ বিশিষ্ট জনেরা। আগামী ১৫ ফেব্রুয়ারী হেমতাবাদে এই কমিটি গঠনের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশ করা হবে৷