বলরামপুর: বলরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মালতি মোড়ে অটো উল্টে গেল যাত্রী বোঝাই অটো
জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার মালতি মোড় এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে তিনটে নাগাদ জামশেদপুরের দিক থেকে বলরামপুরগামী একটি যাত্রীবাহী অটোকে বিপরীতমুখী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ধাক্কা দেওয়ার পরিস্থিতি তৈরি করে। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারালে ৯ জন যাত্রীসহ অটোটি রাস্তার ওপর উল্টে যায়।তবে একজন গুরুতর আহত হয়েছে বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।