বলরামপুর: বলরামপুরে এক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা, আহত ৫
মঙ্গলবার রাতে ৮ টার পর এক ঘণ্টায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটলো বলরামপুরে, তাতে অন্তত ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে ১৮ নং জাতীয় সড়কে কেন্দাডি এলাকায়, তারপর আমরুহাঁসা সেতুর কাছে, তৃতীয় দুর্ঘটনাটি ঘটে বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কে রাঙাডি রাম মন্দির এলাকায়। পুলিশ অবস্থানেদের তৎপরতায় আহতদের আনা হয় বাঁশগড় হাসপাতালে।