ইংরেজবাজার: একমুখী বাজেট রাজ্য সরকারের! মালদার গোপালপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বাজেট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
বহুমুখী নয় একমুখী বাজেট রাজ্য সরকারের এটি। বেকার ভাতা, লক্ষীর ভান্ডার বাড়িয়ে দেওয়া নতুন কি করেছেন। যে কর্মচারীরা এত বছর ডি এ এর জন্য আন্দোলন করছেন সেটা না দিয়ে কোর্টে চলে যাচ্ছেন। শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ ইংলিশ বাজারের গোপাল পুর এলাকায় এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্য সরকারের বাজেট প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।