বলরামপুর: রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে পুরুলিয়ার আট মুখ,জায়গা পেলেন তিন প্রাক্তন বিধায়ক, কর্মী-সমর্থকদের উল্লাস
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কার্য নির্বাহী কমিটিতে জায়গা পেলেন পুরুলিয়ার তিনজন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন জেলা সভাপতি সহ মোট আট জন। কমিটিতে স্থান পেয়েছেন জেলার তিন প্রাক্তন বিধায়ক বানেশ্বর মাহাতো ,নরহরি মাহাতো এবং বিবেকানন্দ বাউরি। এছাড়াও কমিটিতে ঠাঁই পেয়েছেন পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিবেক রাঙা, কাবেরী চ্যাটার্জী, প্রহ্লাদ চন্দ্র মাঝি,গৌতম রায় ,শ্রীপতি মাহাতোরা।