
ডিভোর্সি স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণ স্বামীর।চাঞ্চল্য বাজারিছড়ার ঝেরঝেরিতে।**************************************************
২৩ জুন :----- *বিবাহ বিচ্ছেদিত স্ত্রীকে খুন করে অবশেষে পুলিশে আত্মসমর্পণ করলেন এক ঘাতক স্বামী।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানাধিন ঝেরঝেরি জিপির পূর্ব হাতাইয়ারবন্দ গ্রামে।লোমহর্ষক এই কান্ডে পুলিশে আত্মসমর্পণ করা ঘাতক স্বামীর নাম ফুরকান উদ্দিন।জানা গেছে ফুরকান আলীর পূর্বের স্ত্রী সাহারা বেগম কিছুদিন পূর্বে স্বামী ফুরকানকে ছেড়ে অন্য পুরুষের সাথে নতুন করে দাম্পত্য জীবন শুরু করেন।তবে তাঁদের আগের বিয়ের দুটি সন্তান রয়েছে।বিবাহ বিচ্ছেদের পর এক শিশু সন্তানকে সাহারা সঙ্গে নিয়ে গেলে অপর সন্তানটি আগের স্বামীর নিকট থেকে যায়।আজ ওই মহিলা দ্বিতীয় সন্তানকে নিজের কাছে নিতে প্রাক্তন স্বামীর ঘরে গেলে উভয়ের মধ্যে বচসা বাঁধে।তখন হঠাৎ রাগে অগ্নিশৰ্মা হয়ে ফুরকান নিজের ডিভোর্সি স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি মেজোতে লুটিয়ে পড়ে অকুস্থলে প্রাণ হারান।পরে ঘাতক ফুরকান নিজে থেকে নাগ্রা ওয়াচ পোস্টে এসে আত্মসমর্পণ করেন।পরে পুলিশ সহ সার্কেল অফিসারের উপস্থিতিতে মরদেহ এনকুয়েস্ট করে মরণোত্তর পরীক্ষার জন্য শ্রীভূমি জেলা হসপিট্যালে প্রেরণ করা হয়।বর্তমানে খুনি স্বামীকে বাজারিছড়া পুলিশ থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে।
Amarpur, Gomati | Jun 23, 2026