আজ কলকাতার রাজপথে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে কলেজ স্ট্রিট ও কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে লালবাজার অভিমুখে একটি 'সত্যাগ্রহ অভিযান' বা আইন অমান্য কর্মসূচি সংগঠিত হয়। ২১ জুলাইয়ের সমাবেশে কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই শান্তিপূর্ণ আন্দোলন হয়।
২১ জুলাই কংগ্রেসের শহিদ সমাবেশে যোগ দিতে আসার সময় দলীয় কর্মীদের মারধরের অভিযোগ।পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদ।ছাত্র আন্দোলনের সময় ধৃতদের মুক্তি ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ।হিংসাত্মক পথ এড়িয়ে সম্পূর্ণ গান্ধীবাদী ও অহিংস পন্থায় এই সত্যাগ্রহ পালিত হয়।ব্যারিকেড আটকে দেওয়া পুলিশের হাতে ফুল ও চকোলেট তুলে দিয়ে অভিনব প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা।এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং এআইসিসি-র পর্যবেক্ষক প্রকাশ যোশী সহ অন্যান্য নেতৃবৃন্দ।