মনশ্রীর চিকিৎসায় বড় আশ্বাস, কেন্দ্রীয় সরকারের তরফে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি
মনশ্রীর চিকিৎসার জন্য রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন।
সাংসদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মনশ্রীর চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই সহায়তা কার্যকর হলে মনশ্রীর চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। সাংসদের উদ্যোগ এবং কেন্দ্রীয় সরকারের এই আশ্বাসে মনশ্রীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে