
খাদ্য নিরাপত্তা নিয়মক সংস্থা FSSAI কৃত্রিম বা নেচার-আইডেন্টিক্যাল ফ্লেভার ব্যবহারের অভিযোগে ওল্ড মঙ্ক, অ্যান্টিক্যুইটি ব্লু, রয়্যাল চ্যালেঞ্জ, ব্যাগপাইপার ও ওল্ড ক্যাস্কের মতো জনপ্রিয় রাম ও হুইস্কির নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্ট ও ব্যাচের বিক্রি এবং সরবরাহের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছে। প্রাকৃতিক উপায়ে পরিপক্বতা বা এজিং (Aging) প্রক্রিয়া এড়াতে নিউট্রাল স্পিরিটের সঙ্গে কৃত্রিম স্বাদ মেশানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষিদ্ধ হওয়া প্রধান ব্র্যান্ড ও ভ্যারিয়েন্ট
ওল্ড মঙ্ক (Old Monk): দ্য লেজেন্ড, গোল্ড রিজার্ভ এবং এক্সএক্স ম্যাচিওর্ড রাম (মহারাষ্ট্র উৎপাদিত)।
অ্যান্টিক্যুইটি ব্লু হুইস্কি (Antiquity Blue Whisky): ইউনাইটেড স্পিরিটস, মধ্যপ্রদেশ।
রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (Royal Challenge Whisky): ইউনাইটেড স্পিরিটস, মধ্যপ্রদেশ।
ব্যাগপাইপার ও ওল্ড ক্যাস্ক (Bagpiper & Old Cask): ইনব্রু বেভারেজেস, মধ্যপ্রদেশ।
খাঁটি রাম বা হুইস্কিতে অতিরিক্ত কৃত্রিম ফ্লেভার মিশিয়ে স্বাদ ও গন্ধ তৈরির প্রমাণ মিলেছে ল্যাব পরীক্ষায়।গুদাম ও দোকান থেকে সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত স্টক অবিলম্বে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে এই সমস্ত মদ বিক্রি করলে সংশ্লিষ্ট দোকানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আসল উপাদান (যেমন হুইস্কির জন্য মাল্ট বা রামের জন্য গুড়) থেকে প্রাকৃতিকভাবে স্বাদ তৈরির পরিবর্তে, প্রস্তুতকারক সংস্থাগুলি নিউট্রাল অ্যালকোহলে কৃত্রিম বা 'নেচার-আইডেন্টিক্যাল' ফ্লেভার মিশিয়ে আসল মদের স্বাদ নকল করছিল।মদের বোতলে কৃত্রিম সুগন্ধি যোগ করার ফলে সংস্থাগুলি মদকে দীর্ঘদিন ব্যারেলে রেখে 'ন্যাচারাল এজিং' বা পরিপক্ক করার দীর্ঘ প্রক্রিয়াটি এড়িয়ে যাচ্ছিল।বোতলের গায়ে '৭ বছরের পুরনো' (Aged) দাবি করা হলেও ল্যাব পরীক্ষায় দেখা গেছে সেগুলির আসল বয়স বা গুণগত মান লেবেলের সাথে মিলছে না।মদের দোকান, গুদাম ও বারগুলি থেকে বিতর্কিত ব্যাচের সমস্ত বোতল অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এখন প্রশ্ন উঠছে ওই ভ্যারিয়্যান্টগুলির বিক্রি ও বিতরণ কি পুরোপুরি বন্ধ? আপাতত সত্যিই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে সেগুলি। তবে চিহ্নিত পণ্যগুলির নিয়ম মেনে সংশোধন না হওয়া পর্যন্তই এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সব মিলিয়ে নির্দিষ্ট কারখানায় উৎপাদিত কিছু ভ্যারিয়্যান্টের উপরই তা বলবৎ রাখা হচ্ছে।