
পর্যটকদের নিরাপত্তা ও এলাকায় অপরাধ দমনে তৎপর আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
কুলটি এসিপির নেতৃত্বে হোটেল ব্যবসায়ীদের নিয়ে একটি জরুরি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হল কল্যাণেশ্বরীতে। একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আয়োজিত ওই বৈঠকে হাজির ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা এবং কুলটি-সালানপুরের বিভিন্ন হোটেলের মালিক ও প্রতিনিধিরা।
সভায় উপস্থিত ছিলেন এসিপি কুলটি জাবেদ হুসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল, চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারিক তরুণময় সিংহ, কল্যাণেশ্বরী ফাঁড়ির আধিকারিক পার্থ সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলগুলির ভেতরের এবং বাইরের নিরাপত্তা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
এদিনের আলোচনায় যে চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হল
১ হোটেলে নাবালক-নাবালিকা সংক্রান্ত বিষয়ে পকসো আইনের নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ।
২ প্রত্যেক হোটেলে ফায়ার সেফটির সরঞ্জাম রাখা এবং সময়মতো তা পরীক্ষা করা বাধ্যতামূলক।
৩ অতিথিদের তথ্য গোপন রাখা এবং কোনওরকম ডিজিটাল প্রতারণা যাতে না হয় সেদিকে নজর দেওয়া।
৪ বাইরের রাজ্য বা সীমান্তবর্তী এলাকা থেকে আসা বোর্ডারদের আধার বা অন্যান্য পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করে রেকর্ড রাখা।
এসিপি জাবেদ হুসেন বলেন, হোটেল ব্যবসা করতে গেলে আইনি ও প্রযুক্তিগত সমস্ত সুরক্ষা বিধি মেনে চলা এখন অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের স্বার্থে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
#আসানসোল #asansolnews #newsasansol #asansoldistrict #asansoldurgapurpolice #আসানসোল #followerseveryone #followmeonfacebook #followforfollowback #fallowers