Public App Logo
Profile Picture

kajal mitra

@banglabarta
359Followers
0Following
Video 0
@top fans Banglar Barta Agnimitra Paul Krishnendu Mukherjee Moloy Ghatak MLA Mamata Banerjee Arijit Roy ASANSOL LOVERS Abhishek Banerjee
Video 2
Video 3
Video 4
Video 5
*১৯ নম্বর জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ছিনতাই, চাঞ্চল্য রানিগঞ্জে*

*কাজল মিত্র, বাংলা বার্তা |

রাতের অন্ধকারে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবকের মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানিগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায়। আতঙ্কিত দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা সঞ্জীব নায়েক। ঘটনার পর রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গেছে, গত ২১ আগস্ট কর্মসূত্রে পুরুলিয়ায় গিয়েছিলেন সঞ্জীব নায়েক। দুর্গাপুর থেকে পালসার মোটরবাইক নিয়ে আসানসোলে পৌঁছে সেটি একটি পার্কিং জোনে রেখে ট্রেনে পুরুলিয়া যান। কাজ সেরে আসানসোলে ফিরে বাইক নিয়ে দুর্গাপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

অভিযোগ, রাত প্রায় ৯টা নাগাদ পাঞ্জাবি মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তাঁর পথ আটকায়। তিনজনেরই মুখ কাপড়ে ঢাকা ছিল। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

এরপর তাঁর পালসার মোটরবাইকটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে রানিগঞ্জ থানায় পৌঁছে লিখিত অভিযোগ করেন সঞ্জীববাবু।

তিনি বলেন, “ভাবতেই পারছি না, ১৯ নম্বর জাতীয় সড়কের মতো ব্যস্ত রাস্তার উপর এমন ঘটনা ঘটবে।”

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ। ছিনতাই হওয়া বাইকের খোঁজ ও দুষ্কৃতীদের শনাক্ত করতে তল্লাশি চলছে। ব্যস্ত জাতীয় সড়কে এই ঘটনায় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
*আসানসোলে MLA কাপে কিক অগ্নিমিত্রার, মাঠমুখী করতে উদ্যোগ বিজেপির*

*আসানসোল, নারায়ণকুড়ি:* একদিকে কড়া প্রশাসক, অন্যদিকে মাঠের ক্যাপ্টেন। রবিবার দুই ভূমিকাতেই দেখা গেল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে।

দিন যত বাড়ছে, মোবাইলের নেশায় মাঠ ভুলছে যুব সমাজ। যে মাঠ একসময় যুবক-যুবতীদের ভিড়ে গমগম করত, আজ তা খাঁ খাঁ করে। যুব সমাজকে ফের মাঠমুখী করতেই আসানসোল দক্ষিণ বিধানসভার মন্ডল-৪ ও নারায়ণকুড়ি বিজেপির উদ্যোগে আয়োজন করা হল একদিবসীয় *MLA কাপ ফুটবল প্রতিযোগিতার*।

এদিন নিজে মাঠে নেমে ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। অংশগ্রহণকারী দলগুলির খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। তারপরই শুরু হয় জমজমাট ফুটবল যুদ্ধ।

এদিনের প্রতিযোগিতা ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
Video 8
*কীর্তনের মঞ্চে প্রাক্তন কাউন্সিলর, ইটবৃষ্টিতে উত্তাল ধেমোমেন*
*দেন্দুয়ায় মজুরি নিয়ে ফুঁসছেন শ্রমিকরা,২৪ ঘন্টা পেরিয়ে গেলেও  এলকুইন্ট ও রামদূত প্লান্টে টানা বিক্ষোভ*
<nis:link nis:type=tag nis:id=শ্রামিক nis:value=শ্রামিক nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=বিক্ষোভ nis:value=বিক্ষোভ nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=আসানসোল nis:value=আসানসোল nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=দেন্দুয়া nis:value=দেন্দুয়া nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansolnewstoday nis:value=asansolnewstoday nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsasansol nis:value=newsasansol nis:enabled=true nis:link/>
Video 11
Video 12
Video 13
Video 14
আসানসোলের পুনরুজ্জীবনের দাবি, বাজার ও শিল্প উন্নয়নে একাধিক প্রস্তাব বণিকসভার সচিবের

কাজল মিত্র | বাংলা বার্তা

আসানসোল শহরের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে একাধিক প্রস্তাব তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, আসানসোলের বিধায়ক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানালেন আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভুনাথ ঝাঁ। তাঁর আবেদনের কপি ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছেও পাঠানো হয়েছে।

শম্ভুনাথ ঝাঁর বক্তব্য, আসানসোলে ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বড় প্রকল্পের প্রয়োজন রয়েছে। তবে তার পাশাপাশি, এমনকি তার থেকেও বেশি জরুরি হয়ে পড়েছে শহরের বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল, আধুনিক ও ব্যবসাবান্ধব করে তোলা।

তাঁর অভিযোগ, আসানসোলের বাজারের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। সাধারণ মানুষের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নেই, নেই পর্যাপ্ত ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থা। যানজট এবং অবৈধ দখলের কারণে ক্রেতা ও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যবসায়ীদের উপরও। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ধীরে ধীরে ব্যবসা আসানসোলের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

এই পরিস্থিতিতে বাজার এলাকায় উন্নত পার্কিং ব্যবস্থা, পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা, অবৈধ দখলের বাস্তবসম্মত সমাধান, যান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজারের সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন তিনি।

শুধু বাজার নয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জমি ও সম্পদও কাজে লাগানোর দাবি তুলেছেন শম্ভুনাথ ঝাঁ। তাঁর প্রস্তাব, গ্লাস ফ্যাক্টরি, সেনরেলে কারখানা, ব্লু ফ্যাক্টরি এবং ইন্ডিয়ান অক্সিজেনের মতো দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানের জমি ও পরিকাঠামোকে কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হোক।

তাঁর মতে, আসানসোলের অর্থনৈতিক শক্তি মূলত শিল্প ও বাজার—এই দুই ক্ষেত্রের উপর নির্ভরশীল। নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি। আর তার ইতিবাচক প্রভাব পড়বে শহরের বাজার ও ব্যবসায়িক ক্ষেত্রেও।

শম্ভুনাথ ঝাঁ বলেন, “শুধু প্রতিশ্রুতি দিলেই উন্নয়ন হবে না। যে সমস্যার সমাধান আজ সবচেয়ে জরুরি, প্রথমে সেই সমস্যার উপরেই কাজ করতে হবে।”

তাঁর বক্তব্য, ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বড় প্রকল্প ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে। কিন্তু তার আগে শহরের বাজার, ব্যবসা এবং সামগ্রিক পরিবেশকে সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা জরুরি। তা না হলে বড় প্রকল্প বাস্তবায়িত হলেও তার সুফল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কতটা পাবেন, সেই প্রশ্ন থেকেই যাবে।

আবেদনে তিনি আসানসোলের বাজার, ব্যবসা ও শিল্পকে অগ্রাধিকার দিয়ে শহরের পুনরুজ্জীবনের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তাঁর লক্ষ্য, এমন একটি আসানসোল গড়ে তোলা যেখানে মানুষ স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন, ব্যবসায়ীরা নিরাপদ ও উন্নত পরিবেশে ব্যবসা করতে পারবেন, নতুন শিল্প ও বিনিয়োগ আসবে এবং যুবসমাজের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।

শম্ভুনাথ ঝাঁর মতে, আসানসোলকে শুধু উন্নত করাই নয়, শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়ে তাকে পুনরুজ্জীবিত করাও এখন সময়ের দাবি।
কুলটি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক ডা. অজয় পোদ্দার
*সরকারি খাস জমি দখলের অভিযোগে উত্তাল জামুড়িয়া, গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ*
<nis:link nis:type=tag nis:id=জমিদখল nis:value=জমিদখল nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=জামুড়িয়া nis:value=জামুড়িয়া nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=জামুড়িয়ানিউজ nis:value=জামুড়িয়ানিউজ nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=jamuria_news nis:value=jamuria_news nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=jamuria nis:value=Jamuria nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansolvlog nis:value=asansolvlog nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansolnewstoday nis:value=asansolnewstoday nis:enabled=true nis:link/>
বেতন বৃদ্ধির দাবিতে এলোকুইন্টে শ্রমিক বিক্ষোভ
<nis:link nis:type=tag nis:id=asansolnewstoday nis:value=asansolnewstoday nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsasansol nis:value=newsasansol nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kultinews nis:value=kultinews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sramiksangathan nis:value=sramiksangathan nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=শ্রমিক nis:value=শ্রমিক nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=বিক্ষোভ nis:value=বিক্ষোভ nis:enabled=true nis:link/>
চলবলপুর থেকে লোহা (রড) বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার ১
<nis:link nis:type=tag nis:id=asansoldurgapurpolice nis:value=asansoldurgapurpolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kultipolice nis:value=kultipolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsasansol nis:value=newsasansol nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansolnewstoday nis:value=asansolnewstoday nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsjamuria nis:value=newsjamuria nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newssalanpur nis:value=newssalanpur nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsbarakar nis:value=newsbarakar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=followmeonfacebook nis:value=followmeonfacebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viralchallenge nis:value=viralchallenge nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ট্রাক nis:value=ট্রাক nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=আটক nis:value=আটক nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ট্রাকআটক nis:value=ট্রাকআটক nis:enabled=true nis:link/>
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় কল্যানেশ্বরী বরাকর রোডের রামনগরে মহিলাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ
পর্যটকদের নিরাপত্তা ও এলাকায় অপরাধ দমনে তৎপর আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
হোটেল মালিকদের নিয়ে করলেন বৈঠক
<nis:link nis:type=tag nis:id=asansolnews nis:value=asansolnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsasansol nis:value=newsasansol nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansoldurgapurpolice nis:value=asansoldurgapurpolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansolnewstoday nis:value=asansolnewstoday nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=হোটেল nis:value=হোটেল nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=মালিকদের nis:value=মালিকদের nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=নিয়ে nis:value=নিয়ে nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=বৈঠকে nis:value=বৈঠকে nis:enabled=true nis:link/> 
<nis:link nis:type=tag nis:id=আসানসোল nis:value=আসানসোল nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=দূর্গাপুর nis:value=দূর্গাপুর nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=পুলিশ nis:value=পুলিশ nis:enabled=true nis:link/>
পর্যটকদের নিরাপত্তা ও এলাকায় অপরাধ দমনে তৎপর আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

কুলটি এসিপির নেতৃত্বে হোটেল ব্যবসায়ীদের নিয়ে একটি জরুরি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হল কল্যাণেশ্বরীতে। একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আয়োজিত ওই বৈঠকে হাজির ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা এবং কুলটি-সালানপুরের বিভিন্ন হোটেলের মালিক ও প্রতিনিধিরা।

সভায় উপস্থিত ছিলেন এসিপি কুলটি জাবেদ হুসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল, চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারিক তরুণময় সিংহ, কল্যাণেশ্বরী ফাঁড়ির আধিকারিক পার্থ সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলগুলির ভেতরের এবং বাইরের নিরাপত্তা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।

এদিনের আলোচনায় যে চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে  সেগুলি হল 
১ হোটেলে নাবালক-নাবালিকা সংক্রান্ত বিষয়ে পকসো আইনের নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ।
২ প্রত্যেক হোটেলে ফায়ার সেফটির সরঞ্জাম রাখা এবং সময়মতো তা পরীক্ষা করা বাধ্যতামূলক।
৩ অতিথিদের তথ্য গোপন রাখা এবং কোনওরকম ডিজিটাল প্রতারণা যাতে না হয় সেদিকে নজর দেওয়া।
 ৪ বাইরের রাজ্য বা সীমান্তবর্তী এলাকা থেকে আসা বোর্ডারদের আধার বা অন্যান্য পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করে রেকর্ড রাখা।

এসিপি জাবেদ হুসেন বলেন, হোটেল ব্যবসা করতে গেলে আইনি ও প্রযুক্তিগত সমস্ত সুরক্ষা বিধি মেনে চলা এখন অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের স্বার্থে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
<nis:link nis:type=tag nis:id=আসানসোল nis:value=আসানসোল nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansolnews nis:value=asansolnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsasansol nis:value=newsasansol nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansoldistrict nis:value=asansoldistrict nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=asansoldurgapurpolice nis:value=asansoldurgapurpolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=আসানসোল nis:value=আসানসোল nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=followerseveryone nis:value=followerseveryone nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=followmeonfacebook nis:value=followmeonfacebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=followforfollowback nis:value=followforfollowback nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=fallowers nis:value=fallowers nis:enabled=true nis:link/>
*টাকা না পেয়ে ক্ষোভ, বরাকর রোড অবরোধ করে বিক্ষোভ মহিলাদের*

*কুলটি / কাজল মিত্র :-* প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা অ্যাকাউন্টে না আসায় ক্ষোভে ফেটে পড়লেন রামনগরের মহিলারা। শনিবার কুলটি থানার কল্যাণেশ্বরী-বরাকর রোডের রামনগর মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

বিক্ষোভকারীদের বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। সেই আশায় কুলটি সহ পশ্চিম বর্ধমানের বহু মহিলা ফর্ম ফিলাপ করেছিলেন। কারও কারও টাকা ঢুকলেও রামনগরের অধিকাংশ আবেদনকারীর অ্যাকাউন্ট এখনও ফাঁকা।

তাঁদের আরও অভিযোগ, প্রশাসনের কাছে গেলে সঠিক কোনও জবাব পাওয়া যাচ্ছে না। কবে টাকা ঢুকবে তা কেউ বলতে পারছে না। বাধ্য হয়েই এদিন তাঁরা পথ অবরোধের সিদ্ধান্ত নেন।

প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলায় ওই রাস্তায় যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভরত মহিলারা সাফ জানিয়ে দেন, অবিলম্বে যোগ্য সকলের টাকা না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
চলবলপুর থেকে লোহা (রড) বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার ১

কাজল মিত্র 
কুলটি: গোপন সূত্রে খবর পেয়ে লোহা (রড) বোঝাই একটি ট্রাক আটক করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনায় ট্রাকচালক সূর্য কান্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত চলবলপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অভিযানে লোহা (রড) বোঝাই একটি ট্রাক আটক করা হয়। পাশাপাশি ট্রাকের চালক সূর্য কান্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
আজ ধৃত চালককে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে ধৃত সূর্য কান্ত মণ্ডলকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।