
আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, একাধিক গ্রন্থ প্রণেতা ও সাহিত্যিক বীরভূমের ইলামবাজারের দবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত : সাহায্যের আবেদন
আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, একাধিক গ্রন্হের প্রণেতা ও সাহিত্যিক বীরভূমের ইলামবাজার ব্লকের মহম্মদ দবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত৷ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর৷ বীরভূমের ইলামবাজার ব্লকের কয়রা গ্রামের বাসিন্দা তিনি৷ চিকিৎসকরা জানিয়েছেন বিরল মারণ ব্যাধিতে তিনি আক্রান্ত৷ রাজ্যের বাইরে চিকিৎসাও করিয়েছেন৷ জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেছেন৷ ধার দেনাতেও জর্জরিত তিনি৷ কিছু শুভানুধ্যায়ী সমাজকর্মী সহযোগিতা করেছেন কিছুটা৷ আরও চিকিৎসার প্রয়োজন৷ তারজন্য বেশ কয়েক লক্ষ টাকা দরকার৷ টাকার অভাবে চিকিৎসা অসম্পূর্ণ থেকে গিয়েছে৷ এমনটাই জানান দবির বাবু৷ বর্তমানে তিনি শারীরিক ভাবে অক্ষম ও শয্যাশায়ী৷ সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান, সেবা মূলক সংস্থার প্রতিনিধিরা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তিনি ও তাঁর পরিবার ভীষণভাবে উপকৃত হবেন৷ তাঁর দুই নাবালক সন্তান রয়েছে৷ তাদেরও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে৷ জানা গিয়েছে, রোগ যন্ত্রণায় শয্যাশায়ী থেকেও নিয়মিত সাহিত্য রচনা করে চলেছেন অদম্য ইচ্ছা শক্তির নিরিখে৷ বহু বই প্রকাশিত হয়েছে৷ আরও কিছু প্রকাশের অপেক্ষায়৷ বহু পত্র পত্রিকায় তাঁর মূল্যবান লেখা ছাপানো হয়েছে৷ পেয়েছেন একাধিক পুরস্কার৷ আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছেন বীরভূমের এই সাহিত্যিক৷ তাঁর শুভাকাঙ্খী শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন৷ দবির হোসেনের সঙ্গে যোগাযোগের WhatsApp নাম্বার 74328 55387(বীরভূম থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)