
কলকাতাকে প্লাস্টিক মুক্ত করতে এবং পরিবেশ দূষণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাসের মধ্যে কলকাতার বাজারগুলোতে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিনগুলো চালু হয়ে যাওয়ার পর, বাজারে কেউ সিঙ্গেল-ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে তাকে জরিমানা করা হবে।রাজ্যের পুরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পল এই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
সাধারণ মানুষ যাতে প্লাস্টিকের বিকল্প সহজে পান, তার জন্যই এই স্বয়ংক্রিয় কাপড়ের ব্যাগ সরবরাহকারী মেশিন বা ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত।বাজারে ভেন্ডিং মেশিনগুলো সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ার পর থেকেই প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ওপর জরিমানা নেওয়া শুরু হবে।মূলত সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের (Single-use plastic) ব্যবহার পুরোপুরি বন্ধ করা।
পুরবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষকে বাড়ির আবর্জনা দুটি ভাগে (ভিজে বর্জ্য এবং শুকনো বর্জ্য) আলাদা করে পুরসভার গাড়িকে দিতে হবে। কোনো পরিবার যদি টানা ৭ দিন ধরে ভিজে ও শুকনো বর্জ্য আলাদা না করে মিশ্র আবর্জনা দেয়, তবে সকালের বর্জ্য সংগ্রহকারীরা সেই বাড়ি থেকে আবর্জনা তোলা বন্ধ করে দেবে।পরিবেশ সচেতনতা বাড়াতে এবং কলকাতার নিকাশী ব্যবস্থা সচল রাখতে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।