Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर

#Congratulations স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুরুলিয়া জেলা পুলিশের মুকুটে যুক্ত হল নতুন পালক। দীর্ঘদিনের নিষ্ঠা, শৃঙ্খলা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতি হিসেবে মেরিটোরিয়াস সার্ভিস মেডেল (MSM)-এর জন্য নির্বাচিত হয়েছেন পুরুলিয়া জেলা পুলিশের লেডি কনস্টেবল নম্বর ২৬২, সত্যবতী মাহাতো। বর্তমানে তিনি পুরুলিয়া জেলা পুলিশের রিজার্ভ অফিসের কম্পিউটার সেকশনে কর্মরত। ২০০৩ সালের ১৬ আগস্ট পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। করোনা মহামারির সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত কর্তব্য, পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা, বাহিনীর সদস্যদের চলাচল সমন্বয় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ কর্মজীবনে তাঁর নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এর আগেও তিনি পেয়েছেন ডাবল গুড সার্ভিস মার্ক, গুড সার্ভিস মার্ক-সহ একাধিক পুরস্কার। এবার স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে মেরিটোরিয়াস সার্ভিস মেডেলের জন্য তাঁর নির্বাচন নিঃসন্দেহে গর্বের বিষয়। সত্যবতী মাহাতোর এই সাফল্যে গর্বিত পুরুলিয়া জেলা পুলিশ।

Balarampur, Purulia | Aug 14, 2026