৩১-আর কে পুর মণ্ডলের অন্তর্গত খিলপাড়া ৫০ নং বুথে মঙ্গলবার জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় ড. মুখার্জীর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচিতে বুথের কার্যকর্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Udaipur, Gomati | Jun 23, 2026