
বিজেপি কর্মীদের উদ্যোগে আজ রাইপুর গ্রামীণ হাসপাতাল চত্বর পরিষ্কার ।
সাধন মন্ডল বাঁকুড়া:--আজ ২০ আগস্ট বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির রাইপুর এক নম্বর মন্ডলের দলীয় কর্মীদের নিয়ে বিজেপি নেতা সুভাষ ডাঙ্গরের নেতৃত্বে ও মানস সর্দারের পরিচালনায় রাইপুর গ্রামীন হাসপাতাল চত্বর এর নোংরা পরিষ্কার করার কাজ সংঘটিত হলো। প্রায় ৬ ঘন্টা ধরে চলে হাসপাতাল পরিষ্কার করার কাজ ।হাসপাতাল চত্বরে থাকা ঝোপঝাড়, আবর্জনা, নোংরা পরিষ্কার করে সেই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং ফিনাইল ,চুন দেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজেপি নেতৃত্ব সুভাষ ডাঙ্গর জানালেন। তিনি আরো বলেন গতকাল বিশেষ কাজে হাসপাতালে গিয়েছিলাম গিয়ে হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা দেখে বিস্মিত হয়ে পড়ি। বি এম ও এইচ এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার পর্যাপ্ত কর্মী না থাকায় হাসপাতাল চত্বর এভাবে রয়েছে ,তখনই সিদ্ধান্ত নিয়ে আমরা দলীয় কর্মীদের নিই হাসপাতাল পরিষ্কার করব এবং বি এম ও এইচ সাহেবকে বলি ২০ তারিখে আমরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করব ।উনি আজ নি জে উপস্থিত না থাকলেও আমাদের পর্যাপ্ত কীটনাশক, ব্লিচিং, ফিনাইল, চুন ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন। মানব সর্দার বলেন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে রাইপুর নতুনগড় এলাকার কর্মী সমর্থকরা বিশেষ সহযোগিতা করেছেন।