Public App Logo
সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে দোসর বৃষ্টি। কখনও ঝিরিঝিরি, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে এ ভাবেই ঘুম ভাঙল শহর কলকাতার। আর আবহাওয়ার এমন পরিস্থিতির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলবর্তী অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। স্যাটেলাইট মানচিত্রেও ধরা পড়েছে সেই ছবি। সোমবার সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার জেরেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। - Kolkata News