
ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল, মৃত্যু বেড়ে ১৬৫, নিখোঁজ দেড় হাজারের বেশি
কাঠমান্ডু:হিমালয়ের বুকে প্রকৃতির তাণ্ডব। ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে কার্যত বিধ্বস্ত নেপাল ও তিব্বত সীমান্ত। এখনও পর্যন্ত ১৬৫ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, উদ্বেগে কৈলাস যাত্রী
এই দুর্যোগে সবচেয়ে বেশি উদ্বেগ ভারতীয়দের নিয়ে। নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়। তাঁদের মধ্যে বহু কৈলাস-মানস সরোবর যাত্রী রয়েছেন বলে খবর। প্রবল বৃষ্টি ও ধসের কারণে কৈলাস যাত্রীদের সঙ্গেও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
তিব্বতেও ভয়াবহ পরিস্থিতি
শুধু নেপাল নয়, তিব্বতেও পরিস্থিতি ভয়াবহ। তিব্বতে এখনও পর্যন্ত ৫৫০ জনের বেশি মানুষ নিখোঁজ। নেপাল-তিব্বত সীমান্তের বহু গ্রাম হড়পা বানে ভেসে গিয়েছে। রাস্তা, সেতু ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার
নেপাল সেনা ও পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ভারতের তরফে ইতিমধ্যেই ১০ টন ত্রাণ পাঠানো হয়েছে এবং IAF-এর C-130J ও C-17 বিমান ও হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
*EBC NEWS*