নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্দেশীয় কার্গো এলাকা থেকে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা ও হিরের গয়না সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। বৃহস্পতিবার স্কুটারে করে ওই বিপুল পরিমাণ গয়না বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।ঘটনার অন্তর্দেশীয় কার্গো উড়ানের মাধ্যমে আসা একটি পার্সেল বা মাল নিতে এসেছিলেন অভিযুক্ত ব্যক্তি।স্কুটার নিয়ে বেরোনোর সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাকে আটকায় পুলিশ।তল্লাশিতে সোনার একাধিক নেকলেস এবং হিরের একাধিক আংটি পাওয়া যায়।ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া গয়নার কোনো বৈধ বা সঠিক নথি দেখাতে পারেননি।গয়নাগুলি কোন বিমানে এল এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই পাচার চক্রের সাথে আর কারা জড়িত, তা জানতে পুলিশ বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে।