#BreakingNews
পশু পাচার মামলা: ঝাড়খণ্ডে পুরুলিয়া পুলিশের ৬টি দলের অভিযান, উদ্ধার ২ গাড়ি
পুরুলিয়া জেলায় গবাদি পশু চুরি ও পাচারের মামলার তদন্তে গতকাল প্রতিবেশী ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসাওয়ান জেলার চান্ডিল থানার অন্তর্গত কাপালি টিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। মোট ৬টি পুলিশ দল যৌথভাবে সন্দেহভাজনদের বাসস্থানে এই তল্লাশি চালিয়ে মামলার সঙ্গে সম্পর্কিত ২টিতে গাড়ি উদ্ধার করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের চিহ্নিত ও গ্রেফতার করতে এবং পাচার রুখতে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।