#BreakingNews
মাদক পাচারের টাকায় গড়া সম্পদ বাজেয়াপ্ত করল পুরুলিয়া পুলিশ
মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। এনডিপিএস (NDPS) আইনের ৬৮এফ(১) ধারায় বরাবাজার থানার মামলা নং ১১৪/২০২৬-এর ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার টোরিয়া গ্রামের গোপাল বাগ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৪.৫ ডেসিমেল জমি, একটি মোটরসাইকেল এবং বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করা হয়েছে। অবৈধ সম্পদের হস্তান্তর বা গোপন করা রোধে সংশ্লিষ্ট সম্পত্তিতে ইতিমধ্যেই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মাদক কারবারিদের পাশাপাশি এই অপরাধের মাধ্যমে গড়ে ওঠা আর্থিক সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করতে পুরুলিয়া জেলা পুলিশ বদ্ধপরিকর।