পুলিশের উপরে হা*মলা-সহ তোলাবাজি, গু*ন্ডামির মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। শুক্রবার গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ইকো পার্ক এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে। শনিবার হাওড়া আদালতে তোলা হয় তাঁকে। কোর্টে তোলার সময়ে শিবপুর থানা এলাকায় আক্রোশের মুখে পড়তে হয় শ্যামলকে। প্রথমে ডিম ছুড়ে মারা হয়। ধাক্কাধাক্কিও করা হয়। পুলিশ কোনও ভাবে তাঁকে গাড়িতে তুলে কোর্টের উদ্দেশে রওনা দেয়।