বাংলার মিষ্টির ইতিহাস প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত। আদতে গুড়, নারকেল, খই ও দুধের মিশেলে তৈরি নাড়ু, বাতাসা এবং পিঠাপুলি দিয়ে বাংলার মিষ্টির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে পর্তুগীজদের প্রভাবে ছানার ব্যবহার শুরু হলে সন্দেশ ও রসগোল্লার মতো বিখ্যাত মিষ্টির জন্ম হয় এবং বাংলা মিষ্টির স্বর্গরাজ্য হিসেবে গড়ে ওঠে।