
বিপদে বন্ধুর পরিচয়। হড়পা বানে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াল ভারত। প্রতিবেশী প্রথম নীতিতে বড় পদক্ষেপ নিল নয়া দিল্লি। ভারতীয় বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস বিমান ১০ টন ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ নিয়ে কাঠমান্ডুতে পৌঁছনর কথা আছে । ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, পানীয় জল, কম্বল, জীবনদায়ী ওষুধ, ORS এবং হড়পা বানে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসার সামগ্রী।
প্রস্তুত আরও দুটি বিমান ও হেলিকপ্টার বহর
সূত্রে খবর, এটা শুধু প্রথম চালান। নেপাল সরকার চাইলে আরও ত্রাণ পাঠাতে প্রস্তুত ভারত। তার জন্য সব রকম ভাবে প্রস্তুত ভারত।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যায় প্রাণহানির ঘটনায় তিনি শোকপ্রকাশ করেন। একইসঙ্গে কঠিন এই সময়ে নেপালের মানুষের পাশে ভারত রয়েছে বলে বার্তা দেন মোদি। উদ্ধার ও ত্রাণকাজে ভারতীয় দলগুলি নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে বলেও জানান তিনি।এক্স-এ প্রধানমন্ত্রী লেখেন, নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে নেপালের ভাই-বোনদের পাশে ভারতের মানুষ রয়েছে। নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত এবং উদ্ধার ও ত্রাণকাজে ভারতীয় দলগুলি ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।
নেপালের পাশে ভারত, হড়পা বানে ১০ টন ত্রাণ নিয়ে কাঠমান্ডুতে AIF।
এদিকে, আগামীকাল সকালেই মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে NDRF-এর একটি বন্যা উদ্ধারকারী দলকেও। তবে নেপালে ভারতীয় উদ্ধারকারী দল পাঠানোর বিষয়টি সে দেশের আনুষ্ঠানিক সম্মতির উপর নির্ভর করবে।