পশ্চিমবঙ্গের খনিজ মানচিত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত ঝাড়গ্রামে। অশোকনগরে তেলের সন্ধানের পর এবার ঝাড়গ্রামের মাটির নীচে ম্যাঙ্গানিজের সম্ভাব্য মজুত খতিয়ে দেখতে শুরু হচ্ছে অনুসন্ধান। ঝাড়গ্রাম জেলার সিমুলপাল, বেগুনডিহা-সহ একাধিক এলাকায় মাটি ও শিলার নমুনা সংগ্রহ করে ম্যাঙ্গানিজের বিস্তৃতি ও মজুতের সম্ভাবনা যাচাই করা হবে। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর মাঠপর্যায়ে অনুসন্ধান চালানোর কথা রয়েছে। ফলাফল ইতিবাচক হলে জঙ্গলমহলে শিল্প ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।