BREAKING NEWS | গন্ডাছড়া–অমরপুর সড়কে পথ অবরোধ
পাট্টা জমির প্রায় ১,০০০ রাবার গাছ কাটার অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ রাবার চাষিদের
গন্ডাছড়া–অমরপুর সড়কে রাবার গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, বনকর্মীরা পাট্টা জমিতে থাকা প্রায় ১,০০০টি রাবার গাছ কেটে দিয়েছেন।
এর প্রতিবাদে শনিবার সকাল থেকে বাবুসাই এলাকায় গন্ডাছড়া–অমরপুর সড়ক অবরোধে বসেন ক্ষুব্ধ রাবার চাষিরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রী ও পথচারী