অভয়া কাণ্ডে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে চড়-লা*থি-ডিম মা*রা হয়। এই ঘটনাকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি বলেন, “উনি ৮০ বছর বয়সি। হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারত। তখন কোনও প্রমাণই সামনে আসত না। একজন বয়স্ক লোকের এমন হে*নস্তা মন থেকে মেনে নিইনি।” জনরোষ সমর্থন না করেও অভয়া কাণ্ডে নির্মলের ফাঁসি চান তিনি। এর জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছেন রত্না দেবনাথ।