মতিলাল গুপ্ত রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা, ন্যানো গাড়ির তলায় বাইক
মতিলাল গুপ্ত রোড, নীলকণ্ঠর সামনে শুক্রবার রাতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। শীতলা তলার একটু আগে নীলকণ্ঠের পাশেই এই দুর্ঘটনা ঘটে।
কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যাচ্ছে, একটি বেগুনি রঙের টাটা ন্যানো গাড়ি (নম্বর WB02AJ5169)জোরে টার্নিং নিচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। আচমকাই ন্যানো গাড়িটি বাইকের উপরে উঠে যায়। বাইকটি ছিটকে গিয়ে গাড়ির তলায় ঢুকে যায়।
ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বাইকের ভাঙা যন্ত্রাংশ, মোবাইল স্ট্যান্ড, লাইট, পাদানি। গাড়ির গায়েও ধাক্কার দাগ এবং স্ক্র্যাচ স্পষ্ট দেখা যাচ্ছে।
দুর্ঘটনায় বাইক আরোহীর পায়ে গুরুতর আঘাত লাগে। কোনোক্রমে ড্রাইভ মেরে তিনি প্রাণে বাঁচেন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে পাশে সরিয়ে নিয়ে যান এবং পরে হাসপাতালে পাঠানো হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
এক প্রত্যক্ষদর্শী বলেন, _"উনি ওখান থেকে জোরে টার্নিং নিয়েছে আর ওই দিক দিয়ে একটা বাইক আসছিল। হুট করে বাইকটার উপরে গাড়িটা উঠে গেল। বাইকটা ছিটকে রেলওভারের তলায় ঢুকে গেছে।"_
পুলিশের হস্তক্ষেপ:
খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ন্যানো গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি এখনও ঘটনাস্থলেই রাখা রয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
#behalachowrastha #Behala #behalasamskritiksammilani #behalavivekanandapathachakra #behalabestmeatsuppiler #behalachandipuja #kolkata
Kolkata, Kolkata | Oct 30, 2026