
#horoscope: আজকের রাশিফল ২৯/৮/২০২৬
মেষ/ Aries রাশিফল Rashifal : আজকে পুরানো ভুলের জন্য অনুশোচনা করতে হতে পারে, তাই ভবিষ্যতের জন্য সতর্কতার সাথে কাজ করুন। যে কোনও ইস্যুতে আপনার একগুঁয়েমি সম্পর্ককে দুর্বল করে দেবে। ব্যবসায়ীদেরও জন্য আজ ভাল দিন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : বিয়ের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। বাইরের অশান্তি ঘরে না আনার চেষ্টা করুন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। আর্থিক ব্যাপারে বিশেষ শুভফল লাভ হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কোনও কাজ সম্পন্ন হয়নি ভেবে মন খারাপ করবে, তবুও নিজেকে হতাশ করতে দেবেন না। চাকরির ক্ষেত্রে আপনি সুসংবাদ পেতে পারেন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : সন্তানের খেলাধুলায় বিশেষ সাফল্য আপনাকে আনন্দিত করবে। কর্মপ্রার্থীরা নতুন উদ্যমে ব্যবসা করার চেষ্টা করুন সাফল্য আসবেই। বয়স্ক ব্যক্তিরা শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে মনোবল বাড়বে এবং মন সারা দিন সুখী থাকবে, অন্যদিকে বিরোধীরা মানসিক অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনার এখন প্রচুর কাজের চাপ। কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক দিক মজবুত হবে। উপার্জন বৃদ্ধি। ব্যবসায়ীদের জন্য দিনটা শুভ। কোন আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সুখবর মনকে আনন্দ দেবে। আজ ফোনে কোনও বন্ধুর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার দিন।
তুলা/ Libra রাশিফল Rashifal : কিছু কারণে আপনার কাছের মানুষদের থেকে দূরত্ব বাড়তে পারে। এমন পরিস্থিত এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কাজগুলি সঠিকভাবে সম্পাদন করুন অন্যথায় আপনার ভুলগুলি আপনাকে আপত্তিজনক পরিস্থিতিতে দাঁড় করাতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : একে অপরের সাথে সময় ব্যয় করবে এবং সন্তুষ্ট থাকবে। বিবাহিত জীবনে ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : নিজেকে মানসিকভাবে খুব সচেতন এবং শক্তিশালী রাখার প্রয়োজন হবে। বিরোধীরা আপনার জন্য একটি ষড়যন্ত্র তৈরি করতে পারে। অর্থনৈতিক বিষয়ে সজাগ থাকতে হবে। সম্মিলিত অধ্যয়ন শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। যুবকরা কেরিয়ারের ক্ষেত্রে নতুন কাজের সন্ধান করে চলুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal : নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতাসম্পন্ন লোকেদের ধৈর্য্য সঙ্গে সামলান।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : গুরুত্বপূর্ণ কাজ শেষ করার ক্ষেত্রে সবার সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজন থাকবে। ব্যবসায়ীরা ভাল সুবিধা পাবেন। কঠোর পরিশ্রমকে কেন্দ্র করে আপনি শীঘ্রই সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। অবহেলার কারণে যারা অসুস্থ, সতর্ক থাকেন, হঠাৎ ঝামেলা বাড়তে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal : আত্মীয়-বন্ধুদের অবহেলা আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আজ যে কোনও কাজেই মনোযোগ বসাতে সমস্যা তৈরি হতে পারে। দিনটি মিশ্র সম্ভাবনাময় হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।