
#horoscope: আজকের রাশিফল ২৩/৮/২০২৬
মেষ: সুসংবাদ পেতে পারেন। চাকরিজীবীদের আর্থিক লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যাবেলা অতিথি সমাগম হতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্ত কার্যকরী প্রমাণিত হবে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ভবিষ্যতের চিন্তা কমবে।
বৃষ : মিশ্র ফলাফল লাভ করবেন। কর্মক্ষেত্রে উচ্চ-আধিকারিকদের আশীর্বাদ থাকবে। পদোন্নতি হতে পারে। ব্যস্ত জীবন থেকে জীবনসঙ্গীর জন্য সময় বার করবেন, সম্পর্ক মজবুত হবে। ভাইদের সহযোগিতায় আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। আকস্মিক অর্থ লাভ হতে পারে।
মিথুন: পারিবারিক সম্পর্কের ফলে লাভ হবে। আটকে থাকা অর্থ লাভের ফলে সঞ্চয় বাড়বে। বাইরে খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। ব্যয় বাড়বে। দৈনিক ব্যয়ের বন্দোবস্ত হবে, ভবিষ্যতের চিন্তা কমবে। ব্যবসায়িক পরিকল্পনার গতি বাড়বে। মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে।
কর্কট: সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে।নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ।
সিংহ: ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগাযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় সুনাম বাড়বে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে।
কন্যা: স্বামী-স্ত্রী অতিরিক্ত খরচের জন্য আলোচনা। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। অতিরিক্ত পরিশ্রম হতে পারে।
তুলা: কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন।আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।
বৃশ্চিক: ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে।
ধনু: চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। আজ ভ্রমণে বাধা আসতে পারে। তবে সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধূলায় শুভ পরিবর্তন আসবে।
মকর: আজ দামি খাবারের প্রতি ইচ্ছা বৃদ্ধি পাওয়ার জন্য খরচ বাড়তে পারে। সারা দিন কোনও কাজে ব্যস্ত থাকতে হবে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তির আশঙ্কা।
কুম্ভ: কাজের জন্য স্থান পরিবর্তন করতে হতে পারে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ।
মীন : ভাল সঙ্গে থাকার জন্য মানসিক আনন্দ বাড়বে।প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।