বড়জালেঙ্গা পশ্চিম ও ধোয়ারবন্দ জিপির যৌথ উদ্যোগে Friendship Football Match, মুখোমুখি এপি President XI ও ZP Member XI
বড়জালেঙ্গা পশ্চিম জিপি ও ধোয়ারবন্দ জিপির যৌথ উদ্যোগে এক Friendship Football Match আয়োজন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর বিকেল ২টায় ছোটজালেঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এ.পি. প্রেসিডেন্ট একাদশ বনাম জেড.পি. মেম্বার একাদশের এই আকর্ষণীয় ম্যাচ।
এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। খেলা উপভোগ করতে এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জিপি প্রেসিডেন্ট বন্তী রাহা, জেড.পি. সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি এবং এ.পি মেম্বার বুল্টি দেব।
#FriendshipFootballMatch #Borjalenga #Dwarbond #Football #BarakValley #SportsNews
Silchar, Cachar | Nov 22, 2026