তারাপীঠের একটি হোটেলে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে। জানা গিয়েছে, হোটেলটির একতলায় আগুন লেগে গিয়েছে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম ও অসুস্থ হয়ে পড়েছেন একাধিক। তাঁদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।