আগরতলা: রাধানগর বাস স্ট্যান্ডের শৌচালয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়া এক তরুণীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সংবাদ সূত্রে জানা গেছে, ওই তরুণী রাধানগর বাস স্ট্যান্ডের শৌচালয়ে প্রবেশ করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাইরে বের হননি। পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তি উদ্বিগ্ন হয়ে ভিতরে গিয়ে দেখেন, তরুণীটি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
এরপর স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে এবং কীভাবে তরুণীর এই রহস্যজনক মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।