সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী সপ্তাহেই ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সে ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তারেকের প্রথম ভারত সফর।বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেলি স্টার’ কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০ থেকে ২৫ অগস্টের মধ্যে ভারতে আসতে পারেন তারেক। সম্ভাব্য তারিখ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই-ও ‘ডেলি স্টার’-কে উদ্ধৃত করে তারেকের সম্ভাব্য ভারত সফরের কথা জানিয়েছে।